কাঞ্চনজঙ্ঘার পাদদেশ মহানন্দ অভয়ারণ্যের এবারে হাতছানি দিচ্ছে পর্যটকদের - The News Lion

কাঞ্চনজঙ্ঘার পাদদেশ মহানন্দ অভয়ারণ্যের এবারে হাতছানি দিচ্ছে পর্যটকদের




দি নিউজ লায়ন ;  কাঞ্চনজঙ্ঘার পাদদেশ মহানন্দ অভয়ারণ্যের এবারে হাতছানি দিচ্ছে পর্যটকদের। শুকনা সংলগ্ন তিস্তা ও মহানন্দা নদীর মাঝে মহানন্দা অভয়ারণ্যে এখন থেকে বাস সাফারির সুযোগ মিলবে পর্যটকদের। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মহানন্দা অভয়ারণ্য ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনের হাতে উদ্বোধন হবে এই সফরের। তিন প্রজাতির শিংবিল পাখি এই অভায়ারণ্য এর বিশেষত্ব। এছাড়াও এই অভয়ারণ্য রয়েছে প্রচুর বাইসন রয়েছে বার্কিং ডিয়ার, হিলগোট,বাঘ,ফিসিং ক্যাট।


শিলিগুড়ি থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে মহানন্দ অভয়ারণ্য। সকাল ৬টা থেকে পাঁচটি শিফতে বাস সাফারি করতে পারবেন এখানে পর্যটকেরা। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই টিকিট বুকিংয়ের প্রক্রিয়া রয়েছে। অনলাইনে ডব্লিউ বি এস এফ ডি এ ডট ওআরজি এই ওয়েবসাইট চালু থাকছে টিকিট বুকিংয়ের জন্য। মাথাপিছু সাফারির টিকিট ৩০০টাকা। 


গভীর বনাঞ্চলে ১০-১১কিমি এক ঘন্টার সফর করতে পারবেন পর্যটকেরা। সাফারিতে সময়কালের মাঝেই থাকছে পুরুষ ও মহিলার পর্যটকদের জন্য পৃথক টয়লেট ব্লগ। সাফারির জন্য টিকিট বুকিংয়ের পর পর্যটকদের আসতে হবে শুকনা এনআইসি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.